1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

কালীগঞ্জে তীব্র গরমে বেঁকে গেছে ঢাকা-চট্টগ্রাম রেল লাইন

মো: মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

মো: মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে তীব্র গরমে বেঁকে গেছে ঢাকা চট্টগ্রাম রেল লাইনের কিছু অংশ। কালীগঞ্জ পৌরসভার আড়িখোলা রেলওয়ে স্টেশন এলাকায় তীব্র গরমে রেল লাইন বেঁকে গেছে বলে জানান রেলওয়ে কর্মকর্তারা।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম রুটে আপ লাইনের একটা অংশ বেঁকে যায়। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রæত সেখানে মেরামত কাজ শুরু করেছেন। পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চলমান দাবদাহে অতিরিক্ত গরমে পূবাইল আড়িখোলা রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে দড়িপাড়া এলাকায় অন্তত ১০ ফুট রেল লাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি জানার পর রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কচুরিপানা ও কাঁদামাটি দিয়ে বেঁকে যাওয়া অংশের পাত কিছুটা ঠান্ডা করে এবং মেরামত করে। মেরামতের পর ওই জায়গা দিয়ে পার হয়ে দুটি ট্রেন গন্তব্যে উদ্দেশ্যে চলেগেছে এবং ডাবল লাইনের অন্য একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান স্টেশন মাস্টার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com