1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

ফুটপাত উদ্ধার করতে হবে: মেয়র রেজাউল

মোঃ কামাল উদ্দিন বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে

মোঃ কামাল উদ্দিন বিশেষ প্রতিনিধি

যানজট কমানোর পাশাপাশি পথচারীদের জন্য নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতে ফুটপাত উদ্ধারে অভিযান চলমান রাখতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷

বৃহস্পতিবার জাপান থেকে ফেরা মেয়র রেজাউল টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে কর্মকর্তাদের সাথে নগরীতে চলমান ধারাবাহিক উচ্ছেদ অভিযান ও মনিটরিং কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন৷

সভায় মেয়র বলেন, উচ্ছেদ অভিযান ঠেকাতে বিভিন্ন চাপ আসছে৷ কোন চাপে নত হওয়া যাবেনা৷ তবে, নগরীকে বসবাসযোগ্য রাখার স্বার্থে উচ্ছেদ অভিযান চলমান রাখতে হবে৷

“জাপানে গিয়ে দেখলাম পর্যাপ্ত ফুটপাত থাকায় মানুষ প্রাণখুলে হাঁটছে, যা নাগরিকদের সুস্থতা নিশ্চিতের পাশাপাশি নিরাপদ সড়ক যোগাযোগ নিশ্চিত করছে৷ চট্টগ্রামেও আমি এমন পরিবেশ গড়ে তুলতে চাই৷ ফুটপাত উদ্ধার করতে হবে, উদ্ধারকৃত ভূমি মনিটরিং করতে হবে, জনগণের ফুটপাত জনগণকে ফেরত দিতে হবে৷”

এসময় আইন কর্মকর্তা জসিম উদ্দিন, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা উচ্ছেদ কার্যক্রম সম্পর্কে মেয়রকে অবহিত করেন৷ সভায় চসিকের ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলামসহ বিভাগীয় প্রধানবৃন্দ ও শাখা প্রধানবৃন্দ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com