1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

মানববন্ধনে বক্তারা চট্টগ্রাম ওয়াসকে ৭ দিনের আলটিমেটাম

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ৬ মে, ২০২৪
  • ৪৬৮ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট

চট্টগ্রাম ওয়াসকে ৭ দিনের আলটিমেটাম
নিয়োগের নামে বাণিজ্য, পরিকল্পিত দুর্নীতি, পানি না দিয়ে বিল আদায়, সেবার নামে ময়লা ও পোকামাকড় যুক্ত অনিরাপদ পানি সরবরাহ, ক্ষমতার দাপটে একই পদে আট আট বার নিয়োগ ছিনিয়ে নেওয়া এবং লাভে থাকা সত্ত্বেও আরেক দফা পানির দাম বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ ও চট্টগ্রাম সাংবাদিক সংস্থা—চসাস। সোমবার (৬ মে) সকালে চসাসের সভাপতি সৈয়দ দিদার আশরাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম এর সঞ্চালনায় চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত বক্তারা ওয়াসার এমডিকে সাত দিনের আলটিমেটাম দিয়ে বলেন, চট্টগ্রামে প্রতি বছর পানির দাম বাড়ানো হলেও বাড়েনি সেবার মান। তীব্র গরমে পানির চাহিদা জোগান দিতে ব্যর্থ সেবাদানকারী সংস্থা চট্টগ্রাম ওয়াসা। বর্তমানে যে পানি পাওয়া যাচ্ছে, তাও লবণাক্ত, দুর্গন্ধের কারণে তা দিয়ে করা যায় না কিছুই। আবার কোথাও—কোথাও ওয়াসার লাইনের পানিতে কিলবিল করছে পোকা। এমন বাস্তবতায় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহকে সাত দিনের মধ্যে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। আগামী সাত দিনের মধ্যে পদত্যাগ না করলে আগামী সোমবার ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এবং মঙ্গলবার নগরীর প্রতিটি থানা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হবে। বর্তমান এমডি ৮২ বছরের বৃদ্ধ। তার দ্বারা নতুনত্ব সম্ভব নয়। তারপরও তিনি কিভাবে এমডি পদে বহাল থাকে! মানববন্ধনে বক্তব্য রাখেন, ন্যাপ নেতা মিটুল দাশগুপ্ত, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলী নেওয়াজ, পলাশ কান্তি নাথ, আরঙ্গজেব খান সম্রাট, আলী আকবর, কামাল উদ্দিন চৌধুরী, এয়াকুব চৌধুরী, সংগঠক প্রণবরাজ বড়ুয়া, ফিরোজ উদ্দিন, শিল্পী অচিন্ত্য কুমার দাশ, কবি সজল দাশ, রাফিকা, নাজিম উদ্দিন, ছেনোয়ার বেগম, তুষার, ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, আনোয়ার পাশা, জাহেদুল ইসলাম, নিপা আক্তার, আবদুল মোমিন (সুমন), আবদুল কাদের, নীল কমল সুশীল, সৈয়দ নুর রাসেল, শাহিন চোধুরী, হারুন অর রশিদ, নিজাম উদ্দিন, আতিকুর গোলদার, তাজুল ইসলাম, মোঃ জিয়া, মোঃ শওকত, জাহাঙ্গীর আলম, হারুন প্রমুখ। মানববন্ধন শেষে আকবরশাহ এলাকার বাসিন্দা ভুক্তভোগী শফিকুল ইসলাম ওয়াসার নানা সমস্যার কথা তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com