1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

ল্যাপটপ এবং নগদ অর্থসহ গ্রেফতার ১

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট

সিএমপি চান্দগাঁও থানার অভিযানে চুরি যাওয়া ল্যাপটপ, চার্জার ও নগদ টাকাসহ গ্রেফতার ০১ জন।
গত ৩০/০৪/২০২৪ খ্রি. দুপুরে অজ্ঞাতনামা চোর/চোরেরা বাদী অ্যাড. রেজাউল মোর্শেদের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচাবাজারসংলগ্ন বাসার দরজার তালা ভেঙে ০১টি ল্যাপটপ ও ১টি চার্জার, ০২টি হাতঘড়ি, ০১টি ফিচার ফোন এবং নগদ ২৫,০০০ টাকা চুরি করে নিয়ে যায় । বাদীর এরূপ অভিযোগের ভিত্তিতে সিএমপি চান্দগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

মামলার প্রেক্ষিতে তদন্তকারী অফিসার এসআই (নি.) হৃদয় মাহমুদ লিটন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০৮/০৫/২০২৪ খ্রি. নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শীতলঝর্ণা এলাকায় অভিযান পরিচালনা করে তদন্তেপ্রাপ্ত ইমরান হোসেন প্র. ইমনকে গ্রেফতার করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন বাদশা চেয়ারম্যানঘাটা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তার হেফাজত থেকে মামলার ঘটনায় চুরি যাওয়া ০১টি ল্যাপটপ, চার্জার ও নগদ ২৩০০ টাকা উদ্ধার করেন।

আটক ইমনের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী , পাঁচলাইশ, চকবাজার এবং চান্দগাঁও থানায় মোট ১৪টি চুরি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com