1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

বায়েজিদে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও চাঁদাবাজির অভিযোগে সেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১১ মে, ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বায়েজিদ থানাধীন কুঞ্জ ছায়া আবাসিক এলাকায় মায়া ডোর হাউসে চাঁদা দিতে অস্বীকার করায় হামলার অভিযোগ আদালতে সেচ্ছাসেবক লীগ নেতাসহ চার জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন নজরুল ইসলাম নামের এক ভুক্তভোগী।

৯ মে চট্টগ্রাম মেট্রোপলিটন ৩ নং আদালত মামলাটি আমলে নিয়ে শিল্প পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছে।

মামলায় অভিযুক্তরা হলেন- বায়েজিদ এলাকার ইন্টারনেট ব্যবসায়ী ও সেচ্ছাসেবক লীগ নেতা রাজীব হোসেন (৩৫), মো. শাহীন (২৬), মো. জাহাঙ্গীর( ৪৫) ও নুর উদ্দিন প্রকাশ ভাণ্ডারী (৩৪).

মামলার বাদী মো. নজরুল ইসলাম বলেন, আমি সাত আট মাস আগে কুঞ্জ ছায়া আবাসিক এলাকায় একটি মায়া ডোর হাউস নামে একটি ফানিচারের দোকান চালু করি। অভিযুক্ত সেচ্ছাসেবক লীগ নেতা রাজীব হোসেন আমাকে এখানে দোকান করতে হলে ১ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে, আমি রাজি না হলে গত ৪ মে রাত সাড়ে ১১ টার দিকে তার সাথে আরও কয়েকজন সাথে নিয়ে আমার দোকানে এসে টাকা দাবির পাশাপাশি আমাকে গাছের লাঠি দিয়ে মারধর করে দোকানের ক্যাশ হতে ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে উপস্থিত লোকজনের সাহায্যে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়ার পর আদালতে মামলা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com