1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

বাংলা টিভির ৮ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে মান্যবর সিএমপি কমিশনার

মোঃ কামাল উদ্দিন বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে

মোঃ কামাল উদ্দিন বিশেষ প্রতিনিধি

আজ বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বাংলা টিভি ৭ বছর পূর্ণ করে ৮ম বর্ষে পদার্পণ করেছে। এই উপলক্ষ্যে সারাদেশের ন্যায় চট্টগ্রামেও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে টেলিভিশন চ্যানেলটির ৭ম বর্ষপূর্তির অনুষ্ঠান। আজ নগরীর জামালখানে অবস্থিত প্রেসক্লাবে এই উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)। প্রধান অতিথির বক্তব্যে সম্মাননীয় সিএমপি কমিশনার বাংলা টিভির ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে বলেন, মিডিয়া ও পুলিশ কখনোই প্রতিদ্বন্দ্বী নয়। পুলিশের ভুলত্রুটিগুলো তুলে ধরে মিডিয়া পুলিশকে সংশোধনের পথ তৈরি করে দিবে বলে আমি বিশ্বাস করি। একটি বেসরকারি চ্যানেল হিসেবে ৭ বছর গৌরবের সাথে কাজ করাও একটা বড়ো অর্জন বলে উল্লেখ করেন মান্যবর পুলিশ কমিশনার। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন চ্যানেলটি তার সুনাম ধরে রেখে আরও শত বছর গৌরবের সাথে কাজ করে যাবে।

আলোচনা সভা শেষে কেক কেটে স্যাটেলাইট চ্যানেলটির বর্ষপূর্তি আনন্দের সাথে উদ্‌যাপন করা হয়। চ্যানেলটির ৮ম বর্ষ পদার্পণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com