1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

ইপিজেডে বৈদ্যুতিক তারের স্পর্শে এক যুবকের মৃত্যু

আবুল কালাম চট্টগ্রাম
  • প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪
  • ৩৫১ বার পড়া হয়েছে

আবুল কালাম চট্টগ্রাম

চট্টগ্রামর ইপিজেড থানা এলাকার দক্ষিণ হালিশহর আকমল আলী রোডের ইসমাইল সুকানি স্কুলের পাশে পরিত্যক্ত বাড়ি থেকে বৈদ্যুতিক তারের স্পর্শে এক যুবকের লাশ উদ্ধার করেছেন সিএমপির ইপিজেড থানা পুলিশ।
মৃত ব্যক্তির নাম হলো সুমন প্রকাশ রামু (৩৫)।

বুধবার (২২ মে)সকালে আকমল আলী সড়কের হাজী ইউসুফ বাড়ির পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে আকমল আলী রোড থেকে ফোনে একজন থানায় খবর দেন- অজ্ঞাত একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে ইপিজেড থানা পুলিশ লাশটি উদ্ধার করে। মৃত সুমন বন্দরটিলার বাসিন্দা। সে বোতল প্লাস্টিক কুড়িয়ে ভাঙ্গারির দোকানে বিক্রি করত।

আজ বুধবার ভাঙ্গারির দোকানে বিক্রির উদ্দেশ্যে আকমল আলী সড়কের হাজী ইউসুফ বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় জং ধরা একটি ঢেউটিন টান দিলে পাশে থাকা বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে মুহূর্তে মৃত্যুবরণ করেন তিনি। নিহতের পরনে খয়রি রঙের থ্রি কোয়াটার প্যান্ট, গায়ে কালো রঙের গেঞ্জি ও অল্প দাড়ি ও হাতে একটি ব্যাচ লাইট আছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com