1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

ছাত্রলীগের সভাপতি হোটেলে নারী নিয়ে

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৩৭৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়ন ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক তাহসিনুল হামিদ পিবলুর কক্সবাজারের একটি হোটেলে এক নারীর সঙ্গে অন্তঃরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যা নিয়ে এলাকায় চলছে সমালোচনার ঝড়।

গত ১৬ মে (বৃহস্পতিবার) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়, উক্ত কমিটিতে এ.কে.এম মুনতাসির সিকদারকে সভাপতি, এবং তাহসিনুল হামিদ পিবলুকে সাধারণ সম্পাদক করা হয়।

উক্ত কমিটিতে সহ সভাপতি করা হয়েছে জিহাদুল ইসলাম,ইমরুল কায়েস সাইমন,মারেফুল ইসলাম টিপু,ওয়াহিদুল ইসলাম সৌরভ,মোহাম্মদ সাকিব,সবুজ দাশ রাজ, সানিফুল ইসলামকে, যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ইমরান বিন আওয়াল, ফয়সাল ফারাবী এবং সানি বড়ুয়াকে এছাড়া সাংগঠনিক সম্পাদক তৌহিদুর ইসলাম, ইয়াছিন আরাফাত সহ মোট ১৪ জনের আংশিক কমিটি ঘোষণা করে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ।

কমিটি ঘোষণার পরপরই আলোচনায় সমালোচনা চলছে পুরানগড় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহাসিনুল হামিদ পিবলুর বিরুদ্ধে। এক ছাত্রলীগ নেতা ফেসবুকে লিখেছেন, ‘সস্তা হোটেলে নাস্তা করতে গিয়ে ধরা! ফ্যাক্ট: আলোচিত ছবি।’ অন্য একজন ব্যঙ্গ করে লিখেছেন, ‘শীর্ষ পদধারী মানুষ। ১২০০ টাকার রুম মানায় না। তাও আবার জরাজীর্ণ পরিবেশ!’

এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পর পুরানগড় ইউনিয়নের ছাত্রলীগের পদবঞ্চিত একাংশের দাবি, এই বিতর্কিত বখাটে পিবলুকে সাতকানিয়ার টুঙ্গিপাড়া খ্যাত আওয়ামী রাজনীতির পরিচ্ছন্ন ইউনিটে ছাত্রলীগের মতো একটা ছাত্র সংগঠনে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতির মাধ্যমে পুরানগড় ইউনিয়ন ছাত্রলীগের কমিটিকে সংশোধন করে কলঙ্কমুক্ত করা হোক, এটি সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের কাছে নিবেদন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com