1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

রুমা ও থানচি উপজেলার সব ধরনের যান চলাচল বন্ধ বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত

মোঃ মোরশেদ আলম চৌধুরী লামা বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৩৩৭ বার পড়া হয়েছে

মোঃ মোরশেদ আলম চৌধুরী লামা বান্দরবান প্রতিনিধি

প্রবল বর্ষণের কারণে বান্দরবানের চিম্বুক সড়কের লাইমী পারা এলাকায় একটি লোহার বেইলি ব্রিজ ডেবে গেছে। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠায় বান্দরবানের সাথে রুমা ও থানচি উপজেলার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সকালে প্রবল বর্ষণের সময় এই বেইলি ব্রিজটি ডেবে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে। ব্রিজের দুই পাশে বহু গাড়ি আটকা পড়েছে।

এদিকে দুটি উপজেলায় যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগের মধ্যে পড়েছে যাত্রীরা। খুব শীঘ্রই বেইলি ব্রিজটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোশলেউদ্দিন।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বান্দরবানে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। প্রবল বর্ষণের কারণে বৃদ্ধি পেয়েছে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি। বিভিন্ন জায়গায় গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে বান্দরবানে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com