1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে কুপিয়ে হত্যা

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসাকে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ১২ টায় উপজেলার মেহেরপাড়ার ভগিরথপুর শাহী ঈদগাহ (ঢাকা-সিলেট) মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। 

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

নিহত মাহবুবুল হাসান ভগিরথপুর গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে চেয়ারম্যান মাহবুবুল হাসানের ভগিরথপুরের ব্যক্তিগত অফিস থেকে বাসায় ফিরছিলেন। ভগিরথপুর শাহী ঈদগার সামনে পৌঁছলে আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে প্রথমে গুলি করে, পরে কুপিয়ে হত্যা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী রবিন বলেন, আমরা ৮/১০ জন মাহবুবুল ভাইকে সাথে নিয়ে তার অফিস থেকে বাড়ি ফির ছিলাম। হঠ্যাৎ করে ৩/৪ টা গুলি করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় রাসেল, আতাউর, ফাহিম, নুরু, সেন্টু, নয়ন ও ইমন সহ বেশ কয়েকজন ভাইকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এসময় আমি পাপ্পু ও ফরহাদ সহ কয়েকজন ভাইকে বাঁচাতে গেলে পাপ্পু ও ফরহাদকেও তারা গুলি করে। পরে আমাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। পরে আমরা আহত অবস্থায় তাদেরকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক চেয়ারম্যান মাহবুবুল ভাইকে মৃত্যু ঘোষণা করেন। গুলিবিদ্ধ পাপ্পু ও ফরহাদকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে এ নৃশংস হত্যাকান্ডের খবর শুনে তাত্ক্ষণিক হাসপাতালে ছুটে আসেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন ভূঁইয়া ও সদ্যনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। এসময় তারা শোকাহত পরিবার ও কর্মীসমর্থকদের মাঝে সমবেদনা এবং ধৈর্য্য ধারণ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com