1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

পারিবারিক কলহের জের কালীগঞ্জে খাবারের সাথে বিষ পানে নিহত-১ আহত-৩

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে খাবারের সাথে বিষ পানে একজন নিহত ও তিনজন আহত। ঘটনাটি জাঙ্গালীয়া ইউনিয়ন পরিষদের সদস্য লাভলী বেগমের বাড়ী রয়েন গ্রামে ঘটেছে।
পারিবারিক ও স্থাণীয় সূত্রে জানা যায়, উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়ন পরিষদের সদস্য লাভলী বেগমের বাড়ীতে শুক্রবার দুপুরে পারিবারিক কলহের জেরে খাবারের সাথে বিষ পানে লাভলী মেম্বার সহ চারজন আহত হয়। স্থাণীয়রা তাদের প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তারপর তাদের অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকার সিনসিন হাসপাতালে তাদের স্থানান্তর করা হয়। মৃত্যুর সাথে চার দিন পাঞ্জা লড়ে বুধবার সকালে মেম্বারের ছেলে মো. জাইদুল পালোয়ান (২২) সিনসিন হাসপাতালে মারা যায়। অপর তিনজন আহত লাভলী মেম্বার, স্বামী কবির পালোয়ান ও মেয়ে মিনা আক্তার এর অবস্থা আশঙ্খাজনক। সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মাজেদুল ইসলাম জানান, উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের রয়েন গ্রাম হতে নিহত মো. জাইদুল ইসলাম পালোয়ানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। আগামীকাল সকালে লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com