1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

শপথ নিলেন মুরাদনগর উপজেলা চেয়ারম্যান কিশোর ও ভাইস চেয়ারম্যান শাহিন

মোঃ জামশেদুল ইসলাম চৌধুরী
  • প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৩৪৬ বার পড়া হয়েছে

মোঃ জামশেদুল ইসলাম চৌধুরী

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার চেয়ারম্যান হিসেবে আহসানুল আলম কিশোর ও ভাইস চেয়ারম্যান হিসেবে শাহিনুর রহমান শাহিন শপথ নিয়েছেন। আজ বুধবার (১২ জুন) দুপুরে চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) অডিটরিয়ামে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।
শপথ গ্রহণ অনুষ্ঠান শে‌ষে মুরাদনগর উপ‌জেলার নবনির্বা‌চিত চেয়ারম্যান আহসানুল আলম কিশোর বলেন,মুরাদনগর উপজেলার মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাদের আস্থার প্রতিদান দিবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় মুরাদনগরকে আরো কিভাবে আধুনিক উপজেলায় রুপান্তর করা যায় সেই চেষ্টা করবো। মারাদনগরের সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারের পাশে থেকে মুরাদনগরকে একটি স্মার্ট উপজেলা বিনির্মানে কাজ করে যাবো ।
উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন পপথ শেষে সাংবাদিকদের বলেন, মুরাদনগর বাসীর অসীম আস্থা এবং ভালোবাসার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। সবসময় মুরাদনগরবাসীর পাশে থাকব এবং মুরাদনগরের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম করব।
আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে, আমরা একসাথে সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারব। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা সংসদ সদস্য জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আমরা একটি সুন্দর, সমৃদ্ধ এবং সুখী মুরাদনগর গড়ে তুলব। মুরাদনগরবাসী যে কোন কাজে আমাকে কাছে পাবে।

উল্লেখ্য, উপজেলা নির্বাচনের ৬ষ্ঠ ধাপে (২৯ মে) মুরাদনগর উপজেলা নির্বাচনে আহসানুল আলম সরকার কিশোর উপজেলা চেয়ারম্যান পদে ও শাহিনুর রহমান শাহিন ভাইস চেয়ারম্যান পদে জয়ী হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com