1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

বিরামপুরে ২০ গ্রামের মানুষের ঈদ উদযাপন

আব্দুর রউফ সোহেল স্টাফ রিপোর্টার দিনাজপুর:
  • প্রকাশিত: রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে

আব্দুর রউফ সোহেল স্টাফ রিপোর্টার দিনাজপুর:

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে বিরামপুর উপজেলায় দুটি ইউনিয়নের ২০ গ্রামের  মুসল্লিরা ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।দুটি জামাতে পুরুষ মুসল্লির পাশাপাশি নারী অংশগ্রহণ করেন। বিশৃঙ্খলা এড়াতে থানা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

আজ রোববার সকাল পৌনে আটটার দিকে উপজেলা জোতবানি ইউনিয়নের খরের বাড়ির মির্জাপুর মসজিদ এবং একই সময় আয়ড়া মোড় জামে মসজিদে জামাত-দুটি অনুষ্ঠিত হয়। দুই জামাতে ২০ গ্রামের ১২০ জন মুসল্লি নামাজ আদায় করেন। খয়ের বাড়ি মসজিদে ইমামতি করেন দেলোয়ার হোসেন এবং আয়ড়া মোড় জামে মসজিদে ইলিয়াস হোসেন জামাতে নামাজ আদায় করেন।

সরেজমিনে খয়ের বাড়ি মির্জাপুর মসজিদে গিয়ে দেখা যায়,সময় হওয়ার আগেই দূর দূরান্তের গ্রামের মানুষগুলো কেউ ভ্যানে, কেউ সাইকেল, কেউ বা মোটরসাইকেল নিয়ে একত্রিত হচ্ছে। থানা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নির্ধারিত সময়ে খয়ের বাড়ি মসজিদে দেলোয়ার হোসেনের ইমামতিতে নামাজ শুরু হয়।

 

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিরামপুর উপজেলায় দুটি ইউনিয়নের দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে। থানা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছিল  নিরাপত্তা ব্যবস্থা। দুই জামাতে পুরুষ মুসল্লির পাশাপাশি নারী মুসল্লিরাও অংশগ্রহণ করেন। নামাজ শেষে মুসল্লিরা পশু কোরবানি করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com