1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

মোটরসাইকেলের ধাক্কায় চালক ও পথচারি বৃদ্ধা নিহত

 স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

 স্টাফ রিপোর্টার

যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় চালক রাজু হোসেন (২৬) ও ছহিরননেছা (৭৮) নামে এক পথচারি বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবক। 

সোমবার (১৭ জুন) দপুর দেড়টার দিকে বাঁকড়া মুকুন্দপুর নতুন বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা  রাজু হোসেন ঝিকরগাছা উপজেলা বাঁকড়া ইউনিয়নের বড় খলসি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে মালয়েশিয়া প্রবাসি।ছুটিতে বাড়িতে আসছিলো। নিহত অপরজন ছহিরননেছা বাঁকড়া মুকুন্দপুর গ্রামের মৃত বাবুর স্ত্রী ও সাংবাদিক বিল্লাল হোসেনের নানি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদ্য প্রবাস থেকে বাড়িতে আসা রাজু হোসেন ও তার বন্ধু হুসাইন মোটরসাইকেলযোগে বড়খলসি নিজ বাড়ি থেকে দ্রুত গতিতে বাঁকড়ার দিকে আসছিল। তখন মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধ ছহিরননেছাকে ধাক্কা দেয়। এতে ছহিরননেছা ঘটনাস্থলে নিহত হন।এতে মারাত্নক আহত অবস্থায় রাজু হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঝিকরগাছা থানার (ওসি) কামাল হোসেন বলেন,  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত পথচারি বৃদ্ধা ছহিরননেছা মরদেহ উদ্ধার সহ মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।এতে আহত চালক রাজু হোসেনও  হাসপাতালে নেওয়ার পথে মারা যায় বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com