1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

উত্তর আমিরাত ও দুবাই কনস্যুলেটে নজরুল ও রবীন্দ্র জয়ন্তী পালন

মোহাম্মদ আরমান চৌধুরী আরব আমিরাতে প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৩৩৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ আরমান চৌধুরী
আরব আমিরাতে প্রতিনিধি

দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী সহ ও বাংলা নববর্ষ (১৪৩১) উপলক্ষে “রবীন্দ্র-নজরুল ও বৈশাখ” শিরোনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কনস্যুলেট হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুই গুরুত্বপূর্ণ বাঙালি কবির জন্মজয়ন্তীর এই কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশি কমিউনিটির সদস্যর বাংলাদেশ কনস্যুলেট দুবাই কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে ও আশফাক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিল্পীবৃন্দ গান পরিবেশন এবং কবিতা আবৃত্তি করেন।

বক্তব্যে কনসালটেন্ট জেনারেল বি এম জামাল হোসেন বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম সবচেয়ে শক্তিশালী উপায়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করছেন।’ এই দুই সাহিত্যিককে বাংলা সাহিত্যের সবচেয়ে খ্যাতিমান দুই আলোকিত ব্যক্তি হিসেবেও প্রশংসা করেন তিনি। তিনি বলেন, “বাংলা সাহিত্যের দুই দিকপাল- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আমরা স্মরণ করছি এই অনুষ্ঠানের মাধ্যমে। সঙ্গে বঙ্গাব্দ-১৪৩১, নতুন বর্ষবরণ, বৈশাখের আগমন উপলক্ষে বাঙালি দুই কবির বিভিন্ন গান ও কবিতা পরিবেশনের মাধ্যমে অত্যন্ত আনন্দময় এবং নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয় একটি অনুষ্ঠান আয়োজন করা হলো।

অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেটের তাসমিন জান্নাত নিপা ও বাংলাদেশ কমিউনিটির ইয়াসমিন মেরোনা, জসীম উদ্দীন পলাশ, বঙ্গ শিমুল ও রুহিন বেশ কয়েকটি রবীন্দ্রসংগীত ও নজরুলগীতি গেয়ে শোনান। তাদের গান উপস্থিত দর্শকদের কাছে ছিল বেশ উপভোগ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com