1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

কালীগঞ্জে যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতন

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে যৌতুকের দাবীতে এক গৃহবধুকে নির্যাতন করে শিশু সন্তানসহ বাড়ী থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে পাষন্ড স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ গ্রামের আওলাদ হোসেন এর বাড়ীতে ঘটেছে। এ বিষয়ে গৃহবধু শারমিন বাদী হয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ধনপুর গ্রামের হারেজ শেখের কন্যা শারমিন সুলতানার সাথে প্রায় দুই বছর পূর্বে একই ইউনিয়নের সাওরাইদ গ্রামের আওলাদ হোসেনের পুত্র শেখ মেহরাব হোসেন নিলয় এর বিবাহ হয়। বিয়ের পর নিলয় স্ত্রীকে ভাড়া বাসায় তোলেন। নিলয় পরিবারের লোকজন নিয়ে যৌতুকের জন্য শারমিনের উপর নির্যাতন শুরু করেন এবং শিশু সন্তানসহ তার ভরণপোষণ বন্ধ করে দেন। গত বুধবার (১৯ জুন) দুপুরে শারমিন শিশু কন্যাকে নিয়ে বাসা ভাড়া ও ভরণপোষণ খরচের জন্য শ্বশুড় বাড়ীতে গেলে নিলয়, তার বাবা আওলাদ হোসেন, মা মাকসুদা বেগম, দুই বোন সিথী ও জ্যোতি ৫ লাখ টাকা যৌতুকের দাবীতে তাকে শারিরীক নির্যাতন করে গলা চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এসময় তারা শারমিনের ব্যবহৃত মোবাইল ফোনটি জোরপূর্বক ছিনিয়ে নেয়। আহত শারমিন স্থানীয়দের সহযোগীতায় রক্ষা পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে ওইদিন রাতে স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহাতাব উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com