1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

বাঁশখালীর নাটকীয় সংবাদ সম্মেলনকে বয়কটের ডাক

আনিছুর রহমান নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

আনিছুর রহমান
নিজস্ব প্রতিবেদক

ইউপি সদস্য আনোয়ারুল ইসলামই সাংবাদিক গাজী গোফরানের বড় ভাই মোঃ বোরহান উদ্দিনের উপর হামলা করেছে-তা তার নিজের স্বীকারোক্তি ও অনুসন্ধানে প্রমাণিত হওয়ার পরও ইউপি সদস্য কর্তৃক আগামীকালের নাটকীয় মানববন্ধনের তীব্র বিরোধিতা করছে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা-চসাস। সংগঠনটির সভাপতি সৈয়দ দিদার আশরাফী ও সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চসাস নেতৃবৃন্দ বলেন, নিজেই হামলাকারী হয়ে প্রকৃত ঘটনাকে আড়াল করতে মানববন্ধনের ডাক নাটকীয়তার সামিল। নিন্দার সাথে আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমাদের প্রত্যাশা, চট্টগ্রামে কর্মরত সকল সাংবাদিক প্রকৃত ঘটনা অনুসন্ধান করে উক্ত সাজানো মানববন্ধনকে বয়কট করবে।
তারা বলেন, একজন সাংবাদিক হিসেবে গাজী গোফরান অনিয়মের সংবাদ জনসম্মুখে তুলে ধরবেন এটি তার পেশাগত কর্তব্য। কিন্তু এই সংবাদ প্রকাশের জের ধরে তার পরিবারের উপর হামলা একটি জঘন্যতম অপরাধ। এমনকি এর মধ্য দিয়ে ওই সাংবাদিকের স্বাধীনতা হরণ করা হয়েছে।
চট্টগ্রামে কর্মরত সকল সাংবাদিকদের উদ্দেশ্যে চসাস নেতৃবৃন্দ বলেন, সম্মানিত প্রিয় সাংবাদিকবৃন্দ, আমাদের অবস্থান অনিয়মের বিরুদ্ধে। গণমাধ্যমের সহকর্মী হিসেবে আপনাদের সহযোগিতা আমরা সবসময় প্রত্যাশা করি। এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। তাই অনুসন্ধান করে আপনারাও সত্য ঘটনাটি কি তা বের করুন।
অনুসন্ধান করে ঘটনার সত্যতা পেলে, গত ২০ জুন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা। শুধু তাই নয়, ইউপি সদস্যের পক্ষে যে কয়টি আইপিটিভি সংবাদ প্রকাশ করেছিল, পরবর্তীতে অনুসন্ধান করে ইউপি সদস্যের পক্ষে ঘটনার সত্যতা না পেয়ে তারা তাদের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া থেকে সকল ধরনের সংবাদ প্রত্যাহার করে নেয়।
জনপ্রতিনিধি যেখানে সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা করবেন, তা না করে উল্টো সংবাদ প্রকাশের জের ধরে হামলা করে ফৌজদারি অপরাধ সংগঠিত করেছেন। এতে ওই সাংবাদিক ও তার পরিবারের স্বাধীনতা ক্ষুন্ন হয়েছে। চসাস সভাপতি ও সাধারণ সম্পাদক ওই সাংবাদিক ও তার পরিবারের ওপর হামলার সঙ্গে জড়িত ওই ইউপি সদস্য ও তার সহযোগী সন্ত্রাসীদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে শাস্তি নিশ্চিত ও ভুক্তভোগী ওই সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com