1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

বিরামপুরে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আব্দুর রউফ সোহেল স্টাফ রিপোর্টার দিনাজপুর-
  • প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

আব্দুর রউফ সোহেল স্টাফ রিপোর্টার দিনাজপুর-

দিনাজপুরের বিরামপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষির্কী পালিত হয়েছে। উপজেলার সড়ক-মহাসড়কে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা শেষে স্থানীয় ঢাকামোড়ে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান মন্ডলের সভাপতিত্বে নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবীর। বিশেষ অতিথি ছিলেন,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক খায়রুল আলম রাজু,জেলা আওয়ামীলীগের সদস্য রুহুল আমীন সরদার,যুগ্ম আহবায়ক সাবেক পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, যুগ্ম আহবায়ক গোলজার হোসেন সহ প্রমূখ গন উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন,৫২-এর ভাষা আন্দোলন, ৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন,আইয়ুবের সামরিক শাসন-বিরোধী আন্দোলন, ৬৪-এর দাঙ্গার পর সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা,৬৬-এর ছয় দফা আন্দোলন ও ৬৯-এর গণঅভ্যুত্থানের পথ বেয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন এবং বাংলার মানুষের অধিকার আদায়ে সংগ্রাম শুরু করে আওয়ামীলীগ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com