1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

টঙ্গীতে মাদক মামলার সাক্ষীর কাছে চাঁদা দাবীর অভিযোগ শামীমা খানম বেবী গংদের বিরুদ্ধে

মোঃ আবু হাসান নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে

মোঃ আবু হাসান নিজস্ব প্রতিবেদক

টঙ্গীতে কথিত সাংবাদিক পরিচয় দানকারী শামীমা খানম বেবী গংদের বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় তোলপাড় অভিযোগ সুত্রে জানা যায়, গতকাল ২৬ শে জুন ২০২৪ ইং মঙ্গলবার সকাল ০৭.৫৫ মিনিটের সময় ঢাকা উত্তরা এপিবিএন ১২ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন হিমারদিঘী কেরানিরটেক বস্তির আমতলী বোডে বকুল মিয়ার বাড়ীর সামনে থেকে একজন মাদক ব্যবসায়ী কে ০৪ কেজি গাঁজা সহ আটক করে, যার আনুমানিক মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ রমজান হোসেন (৪০) পিতা মৃত খোরশেদ আলম, সাং মধ্য আরিচপুর, থানা টঙ্গী পূর্ব জিএমপি গাজীপুর। আসামী কে জিজ্ঞাসাবাদ শেষে টঙ্গী পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ইং সনের ৩৬(১) এর সারনী ১৯(ক) রুজু করে। মামলা নং-৩৭ তারিখ ২৬/০৬/২০২৪ ইং। স্থানীয় সুত্রে জানা যায় এই মামলার ১ নং সাক্ষী মোঃ মোস্তফা মিয়া(৬৩) কে নামধারী সাংবাদিক শামীমা খানম বেবী গং, সাক্ষীর বাসাই গিয়ে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে টাকা দাবী করে। এ বিষয়ে সাক্ষী মোঃ মোস্তফা মিয়ার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি দেখেছি পুলিশ একজন ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে এই মামলায় পুলিশ আমাকে সাক্ষী বানায়। আজ ২৬শে জুন ২০২৪ ইং তারিখে সাংবাদিক পরিচয় দিয়ে শামীমা খানম বেবী গং আমার বাসাই এসে আমাকে এবং আমার মেয়ে সারমিন কে সংবাদ প্রকাশের ভয় ভীতি দেখিয়ে টাকা দাবী করে। আমরা টাকা দিতে অস্বীকার করলে সে এবং তার দলবল সহ আমাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করবে বলে হুমকি প্রদান করে।আমি এই নামধারী সাংবাদিক শামীমা খানম বেবীর বিচার চাই। এলাকাবাসী আরও জানাই এই নামধারী সাংবাদিক শামীমা খানম বেবীর নামে টঙ্গী পূর্ব থানা সহ বিভিন্ন থানায় আরও ৮/৯ টি চাঁদাবাজী এবং মারামারির মামলা চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com