1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

সুচিকিৎসা প্রদানে সিএমপি ও অ্যাপোলো ইমপেরিয়াল’র চুক্তি সম্পাদন

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে একটি চুক্তি সম্পাদিত হয়েছে।
দেশের জনগণ ও জানমাল রক্ষারকারী হিসেবে জীবনঝুঁকি স্বত্বেও নির্ভীক দায়িত্ব পালন নানা সেবামূলক কাজে অবদানে সামাজিক দায়বদ্ধতায় পুলিশ ও তার পরিবারের সদস্যদের জন্য সুচিকিৎসা প্রদানে একটি চুক্তি হয়।

আজ ২৬ জুন (বুধবার)দামপাড়াস্থ সিএমপির কনফারেন্স হলে এ চুক্তি সম্পাদিত হয়।

বাংলাদেশ পুলিশের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে জনগণের জান-মালের নিরাপত্তা প্রদানে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। তাই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে পুলিশ ও তার পরিবারের সদস্যদের জন্য সুচিকিৎসা প্রদানের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরের জন্য এগিয়ে এসেছে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল, চট্টগ্রাম। এই চুক্তি সম্পাদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহাতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, বিপিএম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা (অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়নের আদেশপ্রাপ্ত); অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডাক্তার অনন্ত এন রাও, প্রধান বিপণন কর্মকর্তা অমিতাভ ভট্টাচার্যসহ সিএমপি ও হাসপাতালটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সিএমপির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) এবং অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন হাসপাতালটির প্রধান নির্বাহী কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com