1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

দুমকিতে ২ বৃদ্ধকে কুপিয়ে যখম।

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৪৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর দুমকিতে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দু’বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। স্থানীয়রা গুরুতর আহতদেরকে উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। এঘটনায় দুমকি থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। আহতের পারিবারিক সূত্র জানায়, উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামে কাজেম আলী (কুট্টি) বিশ্বাসের সাথে একই এলাকার সুলতান হাওলাদার গংদের সাথে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় বোর্ড অফিস বাজারে যাওয়ার পথে ওঁথ পেতে থাকা প্রতিপক্ষ সুলতান হাওলাদারের ছেলে সাইদুল হাওলাদার (৩৫), হেলাল হাং (৪০), দুলাল হাং (৫০), জালাল হাং (৫৫) ও আবদুল হক মৃধার ছেলে জাহাঙ্গীর মৃধা (২৫) লাঠি সোটা, রামদাসহ দেশীয় ধারাল অস্ত্র নিয়ে কাজেম আলী বিশ্বাস (৬৫) কে কুপিয়ে গুরুতর জখম করে। আহতের ডাকচিৎকার শুনে তার ভাই বীরমুক্তিযোদ্ধা আশ্রাব আলী বিশ্বাস (৭০) এগিয়ে গেলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পথচারী লোকজন এগিয়ে এসে আহতদ্বয়কে উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। এব্যাপারে আহত আশ্রাব বিশ্বাস বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো: আ: হান্নান বলেন, এখনও অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com