1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

পাহাড় ধসে কৃষকের মৃত্যু

মোঃ মোরশেদ আলম চৌধুরী লামা বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩৫৬ বার পড়া হয়েছে

মৎস্য ঘেরে পাহাড়ি ঢলের পানি অন্যদিকে সরিয়ে দিতে
ঢালুতে ড্রেন কুড়তে গিয়ে এ দুর্ঘটনা-
সীমান্তের ফুলতলীতে ধসেপড়া পাহাড়ের মাটি চাপাপড়ে ১ কৃষকের করুণ মৃত্যু

মোঃ মোরশেদ আলম চৌধুরী লামা বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের সীমান্তবর্তী ফুলতলী এলাকায় ধসে পড়া পাহাড়ের মাটি চাপা পড়ে ১ কৃষকের করুণ মৃত্যু হয়।
নিহতের নাম আবু বক্কর সিদ্দিক (৫৫।
সে উপজেলা সদরের ফুলতলি গ্রামের
মৃত আলী মিয়ার পুত্র।

ঘটনাটি ঘটেছে, শনিবার ( ২৯ জুন) দুপুর ১ টায় নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবির অধীনস্হ ফুলতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিওপি হতে ২০০ গজ পশ্চিমে ফুলতলী নামক এ ঘটনা ঘটে।

মৃতের পরিবার সূত্র জানান,এ কৃষক তার বাড়ির পাশের ১ পাহাড়ে নিচে মাছের ঘেরের ড্রেন করতে গিয়ে হঠাৎ পাহাড় ধসে মাটি নিচে চাপা পড়ে। পরে তাকে ১ ঘন্টা মাটি কুঁড়ে উদ্ধার করা হয়।

এ বিষয়ে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, ঘটনা সত্য। তার মৃত্যু হয় পাহাড় ধসের মাটি চাপা পড়ে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি তিনি শুনে বান্দরবান জেলা প্রশাসককে অভহিত করেছেন।
তিনি আরো জানান,ঘটনার পরপর
নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মো তোফাইল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com