1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্টে নাগরী ও জামালপুর ইউনিয়ন বিজয়ী

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৩৬২ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা) ২০২৪ এর ফাইনাল খেলা অুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট (বালক) নাগরী ইউনিয়ন ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট (বালিকা) জামালপুর ইউনিয়ন বিজয়ী হয়েছেন।
শুক্রবার (৫ জুলাই) বিকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সরকারি শ্রমিক কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. ইমাম রাজী টুলু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান।
বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপন, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদ, কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক আকন্দ, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন, নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান অলি, উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্র মিডিয়ার সাংবাদিক, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেবৃবৃন্দ সহ শত শত দর্শক উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ বালক খেলায় নাগরী ইউনিয়ন দল ২-০ গোলে জাঙ্গালীয়া ইউনিয়ন বালক দলকে হারিয়ে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ বালিকা দল জামালপুর ইউনিয়ন ৩-০ গোলে মোক্তারপুর ইউনিয়ন বালিকা দলকে হারিয়ে জেলা পর্যায়ে অংশগ্রহণ করার গৌরব অর্জন করে। খেলায় মোট ৮ টি দল অংশগ্রহণ করে। উল্লেখ করা যেতে পারে যে, ফুটবল টুনামেন্টে খেলা পরিচালনা করেন : জাতীয় ফুটবল ফেডারেশন এর রেফারি, মামুন কাজী,রায়হান,শাহীন, শামীম মাষ্টার। ধারা বিবরনী তে ছিলেন:
এন আই বাবু,সোলাইমান হোসেন ফ্লাজী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com