1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

আমরা দ্বিধাবিভক্ত আওয়ামী লীগ চাই না, আমরা ঐক্যবদ্ধ আওয়ামী লীগ চাই বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ বছর যাবৎ ঘরে বসে কমিটি করে কালীগঞ্জের আওয়ামী লীগকে দ্বিধাবিভক্তির ও দূর্বল করে রাখা হয়েছে। আওয়ামী লীগ জনগণের দল। জনগণ তাদের নেতৃত্ব নির্বাচন করবে। আমরা আওয়ামী লীগে দ্বিধাবিভক্তি চাই না। আমরা সম্মেলনের মাধ্যমে সঠিক নেতৃত্ব নির্বাচন করে শক্তিশালী ও ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গঠন করতে চাই। শনিবার বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এ কথা বলেন।
বক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বক্তারপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আখন্দ ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় তিনি আরো বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীতে আওয়ামী লীগকে একটি রোল মডেল হিসেবে স্থাপন করেছেন। আওয়ামী লীগ কারো পকেট থেকে কমিটি গঠন করে না। গত ১৫ বছর যাবত কালীগঞ্জে আওয়ামী লীগের প্রকৃত নেতাকর্মীদের বাদ দিয়ে পকেট কমিটি করে দলকে দ্বিধাবিভক্ত করে রাখা হয়েছে। কালীগঞ্জে আমরা দ্বিধাবিভক্ত আওয়ামীলীগ চাই না, আমরা ঐক্যবদ্ধ শক্তিশালী আওয়ামীলীগ চাই।
বক্তারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মোঃ কবির হোসেন ও বক্তারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফরহাদ-উল আলম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. শরীফুল ইসলাম তোরণ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাজ্জাদ হোসেন খান রিপন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল গণি ভুইয়া, তুমলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবু বকর মিয়া, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহবুবুর রহমান ফারুক মাষ্টার। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, গাজীপুর জেলা পরিষদের সাবেক সদস্য তাসলিমা রহমান লাভলী, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সাবেক ভিপি মশিউর রহমান আকাশসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com