1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

পটুয়াখালীর সময় টিভির সাংবাদিককে মামলা দিয়ে হয়রানি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি

স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৩৬৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।

সময় টে‌লি‌ভিশ‌নের ষ্টাফ রি‌পোর্টার ম‌নির হো‌সেন বাদ‌লকে সাইবার ট্রাইব‌্যুনাল আদাল‌তে দা‌য়েরকৃত মামলা‌য় আসামী করার প্রতিবাদে পটুয়াখালী সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার সকাল ১০ টার সময় পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে সদর রোড প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে সর্বস্তরের সাংবাদিকরা অংশ গ্রহন করেন।

অন্যের বউ ভাগিয়ে নেয়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা শিরোনামে সংবাদ প্রকাশের জের ধরে সময় টে‌লি‌ভিশ‌ন পটুয়াখালীর ষ্টাফ রি‌পোর্টার, পট‌ুয়াখালী প্রেসক্লা‌বের সদস‌্য ম‌নির হো‌সেন বাদ‌লকে ব‌রিশাল সাইবার ট্রাইব‌্যুনাল আদাল‌তে দা‌য়েরকৃত মামলা‌য় আসামী করায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও মামলা প্রত্যাহারসহ, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করে সাংবাদিক হয়রানি বন্ধের দাবীতে মানববন্ধন করেছে গনমাধ্যম কর্মীরা।

এসময় বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, জাকির হোসেন, সহ-সভাপতি অ্যাড. সোহরাব হোসেন, সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয়, সাবেক সাধারন সম্পাদক জালাল আহম্মেদ, মুফতি সালাহউদ্দিন, মুজাহিদুল ইসলাম প্রিন্স প্রমুখ। বক্তারা বলেন, বাউফলে স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে যুবলীগ নেতা আরিফুজ্জামান খান রিয়াদের বিরুদ্ধে আদালতে মামলা করেন জনৈক মাইনুল ইলসাম। সেই মামলার সূত্র ধরে মনির হোসেন বাদল সময় সংবাদের অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করায় তাকে ব‌রিশাল সাইবার ট্রাইব‌্যুনাল আদাল‌তে দা‌য়েরকৃত মামলা‌য় আসামী করা হয়। সাংবাদিক হয়রানীর এ ঘৃন্য ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি সুষ্ঠ তদন্ত, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন এবং মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। দ্রুত সময়ের মধ্যে মনির হোসেন বাদলকে এ মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদান করা না হলে কলম বিরতিসহ আরো কঠোর কর্মসূচী গ্রহনের আলটিমেটাম দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com