1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

সাংবাদিকদের সাথে সিএমপির ৩২তম কমিশনারের মতবিনিময়

মো: শাহিদুল ইসলাম (বাবু) স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে

মো: শাহিদুল ইসলাম (বাবু)
স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম মহানগরীতে কর্মরত সকল সাংবাদিকদের সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩২তম পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম’র এক প্রীতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ জুলাই সিএমপি কমিশনার হিসেবে দায়িত্বগ্রহণ উপলক্ষে নগরীর নানান বিষয় নিয়ে খোলামেলাভাবে সাংবাদিকদের সাথে আলোচনা করতে সিএমপি কমিশনারের এ-আয়োজন।
নগরীর দামপাড়া পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আজ সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে পুলিশ কমিশনার ছাড়াও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মাসুদ আলম সাগর, সাধারণ সম্পাদক কেফায়েতুল্লাহ কায়সারসহ ইলেক্ট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ-সময় কিশোর গ্যাং, নগরির যানজট নিরসন, পুলিশ ও সাংবাদিকদের সাথে সম্পর্ক বৃদ্ধি ও সাধারণ মানুষকে পুলিশের সহায়তা আরো সহজিকরণসহ নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম এক কথায় বলেন, সহযোগিতার জন্য শুধু সিএমপির ওসিদের দরজা নয় সিএমপি কমিশনারের দরজাও সাংবাদিক ও সাধারণ মানুষের জন্য সব সময় খোলা থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com