1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ,আটক পিয়ন

মোঃ জামশেদুল ইসলাম চৌধুরী
  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে

মোঃ জামশেদুল ইসলাম চৌধুরী

নগরীর চট্টগ্রাম কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অফিস সহকারী মোশাররফ হোসেন মানিকের (৩০) বিরুদ্ধে। অভিযুক্ত মানিক ফেনী জেলার ফুলগাজী থানার দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর জাফর মাস্টারের পুরাতন বাড়ির তোফায়েল আহমদের ছেলে।

জানা গেছে, গত ২৭ জুন ভিকটিম তার মাকে নিয়ে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে কলেজে আসেন। প্রবেশপত্র সংগ্রহ করতে দেরি হচ্ছে দেখে তিনি মাকে বাসায় পাঠিয়ে দেন। মা বাসায় চলে গেলে তিনি পদার্থ বিজ্ঞান ভবনের ওয়াশরুমে যান। সেখান থেকে বের হওয়ার সময় তার আরেক সহপাঠীর সঙ্গে দেখা হয় সহপাঠির সঙ্গে ওয়াশরুমের সামনে কথা বলতে দেখে অভিযুক্ত ওই পিয়ন মানিক। একসাথে ওয়াশরুমে দেখার বিষয়টি ছাত্রীর পরিবার এবং কলেজ প্রিন্সিপালসহ সবাইকে বলে দেয়ার ভয় দেখায় অভিযুক্ত মানিক। পরে প্রবেশপত্র সংগ্রহ শেষে মানিক ওই ছাত্রীকে বাসায় পৌঁছে দেয়ার প্রস্তাব দেয়। মানিকের প্রস্তাবে ওই ছাত্রী রাজি হয়ে বাসায় যাওয়ার জন্য সিএনজি অটোরিকশায় ওঠে। পথে মানিক সিএনজি থেকে নামিয়ে কোতোয়ালী থানাধীন স্টেশন রোডের একটি হোটেল রুমে নিয়ে তাকে ধর্ষণ করে। ১ দিন পর ২৯ জুন থানায় মামলা করে পরিবার। জানতে চাইলে চকবাজার থানার অফিসার ইনচার্জ ( ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, মামলার তদন্তে আমরা আলামত সংগ্রহ করেছি। আসামিকে একদিনের রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করে আবার আদালতে সোপর্দ করেছি।
এ বিষয়ে চট্টগ্রাম কলেজ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী বলেন, বিষয়টি আমরা জেনেছি। পিয়ন মোশাররফ হোসেন মানিক অস্থায়ীভাবে কাজ করতো। আমরা ঘটনার তাতক্ষণিকভাবে আমলে নিয়ে তার কার্যক্রম স্থগিত করেছি। তিনি বলেন, চট্টগ্রাম কলেজ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এখানে কোন অপরাধকে আমরা প্রশ্রয় দিবো না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com