1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

প্রেস রিলিজ বিদ্যুৎ বিভাগের কর্মীকে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগে বায়েজিদ বোস্তামী থানার অভিযানে গ্রেফতার দুইজন; মোবাইল ও নগদ টাকা উদ্ধার।

মোঃ জামশেদুল ইসলাম চৌধুরী
  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৩২৪ বার পড়া হয়েছে

মোঃ জামশেদুল ইসলাম চৌধুরী

বিদ্যুৎ বিভাগের কর্মীকে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগে বায়েজিদ বোস্তামী থানার অভিযানে গ্রেফতার দুইজন; মোবাইল ও নগদ টাকা উদ্ধার।*

খুলশী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের একজন নিম্নমান সহকারী গত ০৬/০৭/২৪ খ্রি. খুলশী থানাধীন তার কর্মস্থল থেকে বের হয়ে রাত আনুমানিক ০৮.৩০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল মোড় মাছরাঙ্গা টেলিভিশন অফিসের উত্তর পাশে সিএনজি স্টেশনের সামনে পৌঁছামাত্র অজ্ঞাতনামা কয়েকজন ছিনতাইকারী ভিকটিম ফিরোজ আহম্মেদের সামনে এসে তাকে তার নাম-ঠিকানা জিজ্ঞেস করলে সে তার বাড়ি কুষ্টিয়া বলার সাথে সাথে আসামিরা ছোরার ভয় দেখিয়ে জোরপূর্বক অটোরিকশায় তুলে অপহরণ করে বায়েজিদ বোস্তামী থানাধীন পাহাড়িকা আবাসিক এলাকার ৪ নং রোডস্থ একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের সামনে নিয়ে যায়। উক্ত স্থানে নিয়ে গিয়ে আসামিরা ভিকটিমের নিকট থেকে ১টি SAMSUNG A20S, নগদ ১৮,০০০/- জোরপূর্বক ছিনিয়ে নেয়। আসামিরা এরপর ভিকটিমের নিকট থেকে আরও ১,৫০,০০০/- টাকা মুক্তিপণ দাবি করে ও তাকে মারধর করে। ভিকটিম তার পরিবার ও বন্ধুদের নিকট থেকে আসামিদেরকে বিকাশের মাধ্যমে ৭,০০০/- টাকা এনে দেয় এবং ভিকটিমের নিকট থাকা বিকাশ একাউন্ট ও IFIC BANK ডেবিট কার্ড থেকে মোট ১১,২০০/- টাকা ট্রান্সফার করে নিয়ে তাকে ছেড়ে দেয়। ভিকটিম উক্ত ঘটনার বিষয়টি বায়েজিদ বোস্তামী থানা পুলিশকে জানালে পুলিশ বাদীকে নিয়ে ঘটনাস্থল শনাক্তপূর্বক অভিযান পরিচালনা করে গত ০৮/০৭/২৪ খ্রি. রাত আনুমানিক ০৯.০০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন পাহাড়িকা আবাসিক এলাকা থেকে আসামি মোঃ সৈয়দুল করিমকে (২৬) আটক করে এবং তার হেফাজত থেকে বাদীর ছিনতাইকৃত ১টি SAMSUNG A20S ও নগদ ১,০০০/- টাকা উদ্ধার করেন। আটককৃত আসামির দেওয়া তথ্যমতে ০৮/০৭/২৪ খ্রি. রাত আনুমানিক ২২.০৫ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকা থেকে ২ নং আসামি মোঃ আরমান আলী রাজ (২৬)-কে আটক করা হয়। গ্রেফতারকৃত ১ নং আসামির বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ৩টি ও ২ নং আসামির বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা তাদের সহযোগী আরও ২ জনের নাম-ঠিকানা প্রকাশ করে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com