1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

মাদক ইয়াবা সহ ডিবির হাতে আটক ২ চালক

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম: সিএমপি কর্তৃক চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে কর্ণফুলী থানার নতুন ব্রিজ টোল প্লাজা এলাকায় ৬৫ হাজার ৫০০ পিস ইয়াবাসহ কাভার্ডভ্যানের দুই চালককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৮ জুলাই) রাতে সাড়ে ১০টার দিকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে তল্লাশি এই ইয়াবাগুলো উদ্ধার করে এসময় গ্রেপ্তাররা হলো, কাভার্ডভ্যানের চালক মো. ইসলাম (৩৮) ও  মো. হাবিব (২৮)।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন বলেন, গোপন সংবাদে নতুন ব্রিজ টোল প্লাজার অভিযান চালিয়ে ৬৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় কাভার্ডভ্যানের ২ চালককে গ্রেপ্তার করা হয়। কাভার্ডভ্যানের ভেতরের পাটাতনে বিশেষ কায়দায় তৈরি সুরক্ষিত একটি চেম্বারের মাধ্যমে ইয়াবা পরিবহন করা হতো।

তিনি আরও জানান, কাভার্ডভ্যানটিতে কোনো ধরণের মালামাল ছিল না। মূলত ইয়াবা পরিবহনের উদ্দেশ্যেই গাড়িটির ভিতরে পাটাতনে বিশেষ কায়দায় সুরক্ষিত এই চেম্বার তৈরি করা হয়েছিল, যা স্বাভাবিকভাবে দেখলে দৃষ্টিগোচর হয় না।

গ্রেপ্তারদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাদিক মামলা রয়েছে বলে বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শেখ সাব্বির জানান। আমাদের কাছে স্বীকার করেছে
গ্রেপ্তার দুই চালক মূলত কাভার্ডভ্যান চালানোর আড়ালে ইয়াবা পরিবহন করতো। তাদের বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে বলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com