1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

মেয়র রেজাউলের সাফল্য চালু হল চসিক নির্মিত ফইল্যাতলী কিচেন মার্কেট

মোঃ জামশেদুল ইসলাম চৌধুরী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৩৫৯ বার পড়া হয়েছে

মোঃ জামশেদুল ইসলাম চৌধুরী

বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) তত্ত্বাবধানে নির্মিত নগরীর ফইল্যাতলী কিচেন মার্কেট বৃহস্পতিবার বিকালে উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে ফইল্যাতলী বাজার দক্ষিণ কাট্টলী ও হালিশহরের বাসিন্দাদের দৈনন্দিন বাজারের জন্য অপরিহার্য স্থান ছিল। ক্রেতা-বিক্রেতাদের সুবিধা বৃদ্ধি, বাজারের মানোন্নয়ন এবং সিটি কর্পোরেশনের নিজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে এখানে নতুন মার্কেট তৈরির উদ্যোগ নেওয়া হয়। ২০১৯ সালের ১৫ জুলাই ফইল্যাতলী কিচেন মার্কেটের নির্মাণকাজ শুরু হয়। প্রায় দুই বছর পর, বিশ্ব ব্যাংক বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নে মিউনিসিপাল গভর্নেন্স এন্ড সার্ভিস প্রকল্পের আওতায় নির্মিত এই মার্কেট চট্টগ্রাম সিটি কর্পোরেশন বুঝে নেয়। দোকান বরাদ্দ নিয়ে জটিলতা দেখা দিলে মেয়রের হস্তক্ষেপে অবশেষে চালু হল এ মার্কেট।

কাউন্সিলর মো. ইসমাইলের সভাপতিত্বে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. ইলিয়াছ, ওয়াসিম উদ্দিন চৌধুরী, নুরুল আমিন, হুরে আরা বিউটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com