1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

নগরীর হালিশহরের ফইল্যাতলী কিচেন মার্কেট উদ্বোধনে মেয়র রেজাউল করিম চৌধুরী

মো: শাহিদুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে

মো: শাহিদুল ইসলাম বাবু
স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরীর হালিশহর ফইল্যাতলী কিচেন মার্কেট উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে চসিকের তত্ত্বাবধানে নির্মিত মার্কেটটি উদ্বোধন করেন তিনি।

১১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইসমাইলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. ইলিয়াছ, ওয়াসিম উদ্দিন চৌধুরী, নুরুল আমিন ও হুরে আরা বিউটি।

১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে ফইল্যাতলী বাজার দক্ষিণ কাট্টলী ও হালিশহরের বাসিন্দাদের দৈনন্দিন কেনাকাটার জন্য অপরিহার্য ছিল।

ক্রেতা-বিক্রেতাদের সুবিধা বৃদ্ধি, বাজারের মানোন্নয়ন এবং সিটি করপোরেশনের নিজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে এখানে নতুন মার্কেট তৈরির উদ্যোগ নেওয়া হয়। ২০১৯ সালের ১৫ জুলাই ফইল্যাতলী কিচেন মার্কেটের নির্মাণকাজ শুরু হয়।

প্রায় দুই বছর পর, বিশ্ব ব্যাংক বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নে মিউনিসিপাল গভর্নেন্স অ্যান্ড সার্ভিস প্রকল্পের আওতায় নির্মিত এই মার্কেট চট্টগ্রাম সিটি করপোরেশন বুঝে নেয়। দোকান বরাদ্দ নিয়ে জটিলতা দেখা দিলে মেয়রের হস্তক্ষেপে অবশেষে চালু হলো এ মার্কেট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com