1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার,পাশে পড়ে ছিলো চিরকুট

মোঃ মোরশেদ আলম চৌধুরী বান্দারবান প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

মোঃ মোরশেদ আলম চৌধুরী বান্দারবান প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বিহারের প্রধান ভান্তে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন।তিনি চট্টগ্রামের ফটিকছড়ির ফরাঙ্গী গ্রামের নান্টু বড়ুয়া’র ছেলে।

শনিবার (১৩ জুলাই) জেলার রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউপি,কালাঘাটা এলাকার আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহারের প্রধান ভান্তে ড.এফ দীপংকর মহাথের (ধুতাঙ্গ ভান্তে) বিহারের সিলিং এর সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। খবর পেয়ে রোয়াংছড়ি থানা পুলিশ ঘটনাস্থল হতে লাশটি উদ্ধার করে।তবে আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি।
বৌদ্ধ বিহারে ভিক্ষুর শিষ্য ভুটান বড়ুয়া বলেন, বৌদ্ধ ভিক্ষু ওই বিহারে একটি গুহার মধ্যে একাই থাকতেন।
কিন্তু গেল বেশ কয়েকদিন ধরে বৌদ্ধ ভিক্ষু ড. দীপঙ্কর মহাথেরোকে একটি মহল নানাভাবে হুমকি দিয়ে আসছিল বলে বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি। তবে কে বা কারা এই হুমকি দিয়েছে সেটি জানেন না অনান্য ভিক্ষুরা।
এদিকে একজন উচ্চ শিক্ষিত ভান্তের এভাবে আত্মহত্যা করার বিষয়টি ভক্তরা রহস্যময় বলে মনে করছেন।ভক্তরা বলছেন ড. এফ দীপঙ্কর ভান্তে পাহাড়ে জেএসএসের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
এদিকে খবর পেয়ে রোয়াংছড়ি থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থল হতে লাশটি উদ্ধার করেছে।
এ বিষয়ে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আত্মহত্যার স্থান হতে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে,বিষয়টি তদন্ত করে দেখছি আমরা।
তিনি জানান ঘটনাস্থল হতে লাশটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে,লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com