1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

কালীগঞ্জের ত্রাণের পণ্য কাপাসিয়ায় উদ্ধার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের স্বামী আটক!

মোঃ মুক্তাদির হোসেন। বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশিত: বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।
বিশেষ প্রতিনিধি।

গাজীপুরের কাপাসিয়ায় মুজিবুর রহমান নামে এক ব্যক্তির হোটেল থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শুকনো খাবারের ১৪ বস্তা ত্রাণ সামগ্রী উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার (২৯ জুলাই) রাতে কাপাসিয়া বাজারের হোটেল নূর জাহানে অভিযান পরিচালনা করে এসব ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়। সত্যতা স্বীকার করেছেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া।

কাপাসিয়া থানা সূত্রে জানা গেছে, আটক মুজিবুর রহমান কালীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজা পারবিনের স্বামী এবং হোটেল নূর জাহানের মালিক। রোববার কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আসহায় গরিব ৫শ পরিবারের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় শুকনো খাবার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতি মন্ত্রী ও তিনবারের এমপি বর্তমান সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি। ওই ত্রাণ সামগ্রীর মধ্যে ১৪ বস্তা ত্রাণ মাহফুজা পারভিন বিতরণ না করে তার স্বামীর হোটেল নূর জাহানে মজুত করেছে বলে তথ্য পাওয়া যায়। পরবর্তীতে রোববার রাতে কাপাসিয়া উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে ১৪ বস্তা ত্রাণ সামগ্রী উদ্ধার ও মাহফুজা পারভিনের স্বামী মুজিবুর রহমানকে আটক করেছে। উল্লেখ্য, মাহফুজা পারভিন সাবেক প্রতি মন্ত্রী, ও কালীগঞ্জের তিনবারের এমপি এবং বর্তমান সংরক্ষিত সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির চাচাতো বোন।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রতিবদেককে জানান, সকালে মোবাইল ফোনে কাপাসিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে কালীগঞ্জের ত্রাণ সামগ্রী উদ্ধারের বিষয়টি জানতে পারি। জেলার উর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরে এ বিষয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম মোঃ লুৎফর রহমান মোবাইল ফোনে জানান, উদ্ধারকৃত ত্রাণ সামগ্রী কাপাসিয়া উপজেলার ১৪টি অসহায় পরিবারের মাঝে বিতরণ করে তালিকা জমা দেওয়ার শর্তে মুচলেকা নিয়ে মুজিবুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com