1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক সংস্থা

ওসমান গণি
  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৩৬৬ বার পড়া হয়েছে

ওসমান গণি

বাংলাদেশের বহুল আলোচিত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং তার সরকারের উপদেষ্টাদের অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক সংস্থা-চসাস। শুক্রবার (৯ আগস্ট) চট্টগ্রাম সাংবাদিক সংস্থার পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম বলেন, এই নতুন সরকার গঠনের প্রেক্ষাপটে, আমরা গভীর সন্তোষ প্রকাশ করছি এবং নতুন সরকারের সফলতা কামনা করছি। আমরা আশা করি, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এক সুযোগ তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন করবে।
সভাপতি সৈয়দ দিদার আশরাফী ও চসাস নেতৃবৃন্দ বলেন,
ন্যায় ও সত্যের বলিষ্ঠ কণ্ঠস্বর হচ্ছে গণমাধ্যম। অথচ স্বাধীনতার ৫৩ বছরে এসেও এদেশে গণমাধ্যমের নিরাপত্তার প্রশ্ন থেকে যায়, যা নিঃসন্দেহে দুঃখজনক।গণমাধ্যমকর্মীরা সত্য প্রকাশে অনেক সময় নিজেদের জীবন ঝুঁকি নিতেও পিছপা হোন না। এভাবে প্রতিনিয়তই গণমাধ্যম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অথচ, এদেশের গণমাধ্যমকর্মীদের নানা ধরনের হুমকি, গুমের শিকার হতে হচ্ছে। এমনকি ন্যায় ও সত্য প্রকাশ করতে গিয়ে অনেক গণমাধ্যমকর্মীকে জীবনও দিতে হয়। কিন্তু এটা তো চলতে পারে না। আমরা চট্টগ্রাম সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সরকারের প্রতি সাংবাদিকদের স্বাধীনতা সংরক্ষণ এবং একটি সাংবাদিক বান্ধব আইন প্রণয়নের দাবি জানাচ্ছি। বর্তমান সরকারের নেতৃত্বে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হলে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা বৃদ্ধি পাবে।
জীবন্ত হে কিংবদন্তি ড. মুহাম্মদ ইউনূস, আমরা বিশ্বাস করি- আপনার নেতৃত্বে দেশের গণমাধ্যম খাতে সুষ্ঠু ও অবাধ সাংবাদিকতা নিশ্চিত হবে, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com