1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

অস্ত্র ও গুলি লুট হওয়া র‍্যাব এর কাছে হস্তান্তর করলেন সেনাবাহিনী

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৩৪০ বার পড়া হয়েছে

সুব্রত বাবু
সিক্রেট রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়িস্থ র‍্যাব-১০ কার্যালয় থেকে গত ৫আগস্ট  লুট হওয়ার  বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্রসহ চার হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে র‍্যাবের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

অদ্য ১৯ আগস্ট সোমবার সকালে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া সেনা ক্যাম্পে অস্ত্র ও গুলি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 নরসিংদীর ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত (২৮ ইস্ট বেঙ্গল) লে. কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব র‍্যাব-১০ এর এএসপি এম জে সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন।

লে. কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব জানান, ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি র‍্যাব-১০ এর কার্যালয় থেকে লুট করার সময় সেনা বাহিনীর ২৮ বেঙ্গলের নেতৃত্বে নাইনমিমি পিকে ১৭টি, এসএমজি ৬টি, শর্টগান ১৬টিসহ বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন প্রকারের চার হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

আজ সেসব অস্ত্র র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়।এসময় নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার সারোয়ার আলম, ক্যাপ্টেন ফাহিম মোহাম্মদ আহবাব, ক্যাপ্টেন মো. রকিবুল আলম, ক্যাপ্টেন  আব্দুল্লাহ-হিল তাহমিদসহ সেনা বাহিনীর অন্যান্য কর্মকর্তাসহ র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগেও  নরসিংদী জেলা কারাগার থেকে  লুট হওয়া  অস্ত্র ও গোলাবারুদ ২৮ ইস্ট বেঙ্গল সেনাবাহিনী উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com