1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

পুলিশ সদস্যদের দেখতে দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতালে

মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম। 
  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৩৭৫ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম। 

 বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা জনাব ফারুক ই আজম, বীর প্রতীক মহোদয় দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে আগমন করেন। ১৯ আগস্ট সোমবার।এই সময় তিনি দায়িত্ব পালনরত অবস্থায় সাম্প্রতিক সময়ে আহত পুলিশ সদস্যদের সার্বিক খোঁজখবর নেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আহত পুলিশ সদস্যগণ দ্রুত সুস্থ হয়ে জনগণের সেবায় মনোনিবেশ করবেন। তিনি আহত পুলিশ সদস্যদের প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের কথা জানান। 

এই সময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আ স ম মাহাতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মাসুদ আহাম্মদ, বিপিএম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (অপারেশন্স) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা ও চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক জনাব ড. আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com