1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

কালীগঞ্জে ৩ শিক্ষক সহ ৬ জনের পদত্যাগ দাবী শিক্ষার্থীদের

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে তিন সহকারী শিক্ষক ও তিন কর্মচারীর পদত্যাগের দাবীতে মাদ্রাসায় বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীবৃন্দ। বুধবার (২১ আগষ্ট) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর জামিউল উলুম আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক সালাহ উদ্দিন, কানিজ ফাতেমা ও মজিবুর রহমান এবং কর্মচারী কাম কম্পিউটার সাদিকুর রহমান, শামিম রানা ও নিরাপত্তাকর্মী খায়রুল হাসানের পদত্যাগের দাবী তোলেন মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, সাবেক শিক্ষার্থী, অধ্যয়নরত শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। তাদের অংশগ্রহণে সকাল থেকে মাদ্রাসা প্রাঙ্গণে তারা বিগত আমলে নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের নিয়োগে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, ঘুষ লেনদেন সহ মাদ্রাসায় রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ এনে তাদের পদত্যাগ দাবী করেন। পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল্লাহ্ আল মামুন মাদ্রাসার অন্যান্য শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসেন। পরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল্লাহ্ আল মামুন এর নিকট স্মারকলিপি প্রদান করেন। সেখানে সর্ব সম্মতিক্রমে আগামী ২২ আগষ্ট বৃহস্পতিবার সকালে অভিযুক্ত ৬ জনের পদত্যাগের বিষয়ে সিদ্ভান্ত নেওয়া হবে।
এ বিষয়ে চুপাইর জামিউল উলুম আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল্লাহ্ আল মামুন জানান, ব্যাপক অনিয়ম, দুর্নীতি, ঘুষ লেনদেন সহ মাদ্রাসায় রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে ৬ শিক্ষক ও কর্মচারীর বিরুদ্ধে সকালে মাদ্রাসায় সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এ সময় অভিযুক্তরা কেউ মাদ্রাসায় উপস্থিত ছিল না। পরে তারা আমার নিকট একটি স্মারক লিপি প্রদান করেন। আগামীকাল মাদ্রাসায় সভা আহবান করেছি। সেখানে আলোচনা করে সিদ্ধান্ত নিব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com