1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৩৭১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
হংকংয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল আনন্দের সাথে জানাচ্ছেন যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হংকং (BAHK) এর একটি নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৪-২০২৬ইং গঠন করা হয়েছে।
১৬আগস্ট ২০২৪ইং-এ কনস্যুলেট জেনারেল এবং BAHK-এর প্রধান পৃষ্ঠপোষক মিসেস ইসরাত আরার উপস্থিতিতে গঠিত হয়েছে। হংকং এ বসবাসরত সকল বাংলাদেশীদের প্রাণের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং (BAHK) এর ২০২৪-২০২৬ সালের কার্য নির্বাহী কমিটির সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন হংকং প্রবাসীদের পরিচিত মুখ, কাছের মানুষ এবং আস্থাভাজন ব্যাক্তিত্ব আশফাকুর রহমান পলাশ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম নিজামী কনস্যুলেট জেনারেল এবং প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আশফাকুর রহমান পলাশ সবসময়ই হংকং প্রবাসীদের সুখে দুঃখে পাশে থাকেন। বিপদে আপদে পাশে দাঁড়ান। যে কোন সমস্যায় সমাধান করতে সর্বাধিক চেষ্টা করেন। তাছাড়া তিনি একজন সফল রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে বেশ খ্যাতি রয়েছে তার। এ সকল গুণাবলীর জন্যই মানুষ তাকে ভালোবাসে বিশ্বাস করে এবং পছন্দ করে। তার নেতৃত্যু প্রত্যাশা করে। তাকে প্রবাসীরা ভালোবেসে সম্মান দেখিয়ে BAHK এর সভাপতি নির্বাচিত করেছেন বলে জানান হংকং প্রবাসী অনেকেই। আশফাকুর রহমান পলাশ বলেন- সকলের কাছে শ্রদ্ধা সম্মান ভালোবাসা ও কৃতজ্ঞতা। আমি আশাকরি ও বিশ্বাস রাখি সকলের প্রচেষ্টায় BAHK উন্নতিলাভ করবে এবং হংকং এ বসবাসরত বাংলাদেশিদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করনে সামনে এগিয়ে নিয়ে যাবে। নবগঠিত বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন-
জনাব আশফাকুর রহমান
সভাপতি
জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ আউয়াল (লিটন)
সহ-সভাপতি
জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম নিজামী
সাধারণ সম্পাদক
জনাব শাহিন, মোস্তাফিজুর রহমান
যুগ্ম সাধারণ সম্পাদক
জনাব মাকসুদুর রহমান
কোষাধ্যক্ষ
ড. ফখরুল ইসলাম বাবু সাংস্কৃতিক সম্পাদক
জনাব মোহাম্মদ নাহিদুল ইসলাম (আজমল)
ক্রীড়া সম্পাদক
জনাব মোঃ ফরহাদ ইসলাম জনসংযোগ সম্পাদক
জনাব রাজু আহমেদ
সদস্য
জনাব মোঃ এস রহমান (জহির)
সদস্য
জনাব মোঃ গোলাম মোস্তফা সদস্য
শুভেচ্ছা সহ
হংকংয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com