1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

খাগড়াছড়ি সদরে বন্যার্তদের মাঝে জামায়াতে ইসলামীর উপহার সামগ্রী বিতরণ

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে খাগড়াছড়ি সদরে শনিবার (২৪ আগস্ট) বন্যার্তদের মাঝে উপহার-সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, জেলা আমীর অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন, নায়েবে আমীর অধ্যক্ষ আবুল হোসেন ও জেলা সেক্রেটারি মিনহাজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ দিন এক সংক্ষিপ্ত পথসভায় মুহাম্মদ শাহজাহান জামায়াতের নেতাকর্মীদের বন্যা প্লাবিত সাধারণ জনগণের পাশে দাঁড়াতে বলেন। এ সময় তিনি বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আগামী এক সপ্তাহ দলের সব কার্যক্রম স্থগিত করেছেন। এখন শুধু একটাই কাজ। আর সেটা হচ্ছে, শুধুমাত্র বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো।

তিনি বন্যার্তদের বাসস্থান, খাদ্য, চিকিৎসার বিষয় দেখভালের জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন। পরে উপস্থিত বন্যার্তদের শুকনো খাবার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com