1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি

চট্টগ্রামে বন্যা দুর্গতদের পাশে সহায়তা নিয়ে চট্টগ্রাম প্রবাসী ক্লাব

মোঃ জামশেদুল ইসলাম চৌধুরী
  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৪৯৬ বার পড়া হয়েছে

মোঃ জামশেদুল ইসলাম চৌধুরী

টানা প্রবল বর্ষণে ও ভারত থেকে খুলে দেয়া ফারাক্কার পানি প্রবেশ করে কুমিল্লা, ফেনী সম্পূর্ণ প্লাবিত হয়ে পরে। পানিবন্দী হয়ে পড়ে লাখো মানুষ। অপরদিকে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের উত্তর জেলার ফটিকছড়ি উপজেলা,হাটহাজারী উপজেলা ও ভুজপুর থানার একাধিক এলাকায় পানি প্রবেশ করায়, পানিবন্দি হয়ে পড়েছে শতশত পরিবার।এইসব বন্যাকবলিত এলাকার পানিবন্দি মানুষের পাশে ত্রান সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন চট্টগ্রাম প্রবাসী
ক্লাব।
২৪ আগষ্ট (শনিবার)বেলা ১১ টায় চট্টগ্রাম নিউ মার্কেটস্থ প্রবাসী ক্লাবের কার্যালয় হতে ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল (সিআইপি)’র নেতৃত্বে, ক্লাবের প্রবাসী সদস্যদের পাঠানো তাৎক্ষণিক ২ টি ত্রান সহায়তা গাড়ি নিয়ে ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার উদ্যেশ্য রওয়ানা দেন।
এসময় ত্রান সহায়তা গাড়ির সঙ্গে ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ভিআইপি ডায়মন্ড সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান,আবু সৈয়দ,আবু ইউসুফ মামুন, সোহেল সিকদার, আবুল কাসেম, আব্দুল ওহাব,আলী জিয়া, জসিম কুসুমপুরী,আলী আহমদ,ও খালেদ মাহমুদ রুবেল প্রমুখ।
এসময় ক্লাব কতৃপক্ষ ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজাম্মেল হক চৌধুরী ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করেন।
চট্টগ্রাম প্রবাসী ক্লাবের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা বলেন, প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা রেখেছে। দেশের এই দূর্যোগের মূহুর্তে বীর রেমিট্যান্স যোদ্ধাদের এই মহতী,মানবিক উদ্যোগ স্মরনীয় হয়ে থাকবে।এই মুহূর্তে দেশের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর উচিত অসহায়, বন্যাকবলিত মানুষের পাশে থাকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com