1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

বাঁশখালীতে যুবদল নেতার হাতের কব্জি কেটে দিয়েছে আওয়ামী লীগ নেতা ছবি সংযুক্ত

বাঁশখালী প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে মোস্তফা আলী (৪২) নামের এক যুবদল নেতার বাম হাতের কব্জি কেটে দিয়েছে আওয়ামী লীগ নেতা ! ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২৩ আগষ্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মনাজী পুকুর পাড়ে। গুরুতর আহত মোস্তফা আলীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার করে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি গন্ডামারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাজী নজির আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আহতের ভাই মো. ইসমাইল বলেন, আমার ভাই মোস্তফা আলী ও আমি যুবদল নেতা হিসেবে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মিথ্যা মামলায় হাজত কেটেছি। শুক্রবার রাতে মনাজী পুকুর পাড়ের একটি চা’র দোকানে বসে আমরা দুইভাই চা খাচ্ছিলাম। ওই সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম ও সহ-সভাপতি নুরুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক জিয়াকে উদ্দেশ্য করে অশ্লীল কথাবার্তা বলার সময় আমার ভাই মোস্তফা আলী প্রতিবাদ করে ওঠে। ওই সময় এই দুই সন্ত্রাসীসহ আরও কয়েকজন মিলে আমার ভাইকে ওই দোকান থেকে অপহরণ করে অন্যত্র অন্ধকারে নিয়ে যায়। এক পর্যায়ে আমার ভাইকে সন্ত্রাসীরা বেধরক পেটায় এবং ধারালো অস্ত্র দিয়ে আমার ভাইয়ের বাম হাতের কব্জি কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছি। আমার ভাই বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমদ বলেন, ঘটনার পর পর ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। এ ব্যাপারে এজাহার দেয়ার পর আইনগত পদক্ষেপ নেয়া হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com