1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশ পরিস্থিতির ওপর নজর রাখতে বললেন রাজনাথ সিং

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাশিয়া-ইউক্রেন, হামাস ও ইসরায়েল পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতির ওপর নজর রাখতে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে তিনি ভারতের শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতেও বলেছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) লখনৌতে জয়েন্ট কমান্ডারস কনফারেন্সে তিনি এসব কথা বলেন। খবর দ্য টেলিগ্রাফ অনলাইন রাজনাথ সিং বলেন, ভবিষ্যতে ভারত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। এজন্য অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবিলায় প্রস্তুত থাকুন এবং বাংলাদেশ, চীনসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করুন। ভাষণে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্য তুলে ধরে উসকানি মোকাবিলায় সমন্বিত, দ্রুত ও কার্যকরী প্রতিক্রিয়া দেখানোর ওপর জোর দেন রাজনাথ সিং। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের চারপাশে যা যা ঘটছে সেগুলোর ওপর নজর রাখতে হবে। পাশাপাশি দেশের জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী করতে হবে। এছাড়া বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও, ভারত এক বিরল শান্তি উপভোগ করছে ও দেশ শান্তিপূর্ণভাবেই এগিয়ে যাচ্ছে। তবে ভারত-চীন সীমান্ত ও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে, তা এই অঞ্চলের শান্তি-স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তাই ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com