1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

কালীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।

“বহু ভাষায় শিক্ষা প্রসার: পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে একটি বর্নাঢ্য র‌্যালী উপজেলা পরিষদের সামনে থেকে বের করা হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. ইমাম রাজী টুলু এর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন নাহার এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সবুজ হাওলাদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিকস মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com