1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

রাজশাহীতে চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি।

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

রাজশাহীতে অবৈধ দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করাই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর লক্ষীপুর মোড়ে শিক্ষার্থী ও জনতার ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় । মানববন্ধনে বক্তারা বলেন, রাজপাড়া থানার চন্ডিপুরের যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলের ব্যবসায়ী সহযোগী নাঈমুর রহমান দুর্জয়সহ কয়েকজন লক্ষীপুর মোড়ে গত মঙ্গলবার সন্ধ্যায় বিভিন্ন দোকানে গিয়ে বিদ্যুত বিলের নামে অতিরিক্ত টাকা আদায় করছিলেন। এসময় স্থানীয় জনতাকে সাথে নিয়ে তাদের আমরা প্রতিহত করি। এরপর তাঁরা রাজপাড়া থানায় আমাদের নামে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে অথচ আমরা শিক্ষার্থী এবং সাধারণ মানুষ তাদের এই চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। উল্টো এখন আমাদের নামে অভিযোগ করা হলো। মানববন্ধনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিসান বলেন, আমরা শিক্ষার্থীরা সবরকমের অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছি সবসময়। দেশ সংস্কারের দায়িত্ব কাঁধে নিয়েছি অথচ চাঁদাবাজি বন্ধ করতে গিয়ে আমাদের নামে অভিযোগ করা হলো। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com