1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

প্রতি মঙ্গলবার জনগণের অভিযোগ সমস্যা শুনবেন সিএমপি কমিশনার

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

প্রতি মঙ্গলবার জনগণের অভিযোগ শুনবেন সিএমপি কমিশনার। সপ্তাহে একদিন নাগরিকের কাছ থেকে অভিযোগ শুনবেন তিনি। জনগণের অভিযোগ ও সমস্যার সমাধানে সবরকমের নাগরিক সেবা সহায়তায় নিরাপত্তা প্রতিশ্রুতি দিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। এছাড়া প্রতিসপ্তাহে একদিন প্রতিটি থানায় অনুষ্ঠিত হবে ‘ওপেন হাউজ ডে’।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য জানান নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ। এবং গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উক্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, ‘প্রতিসপ্তাহে মঙ্গলবার নগরবাসীর অভিযোগ ও সমস্যা শুনবেন এবং তদানুযায়ী সমাধানের চেষ্টা করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার। ক্রাইম ডিভিশনগুলোর উপ-পুলিশ কমিশনাররাও সপ্তাহে একদিন একই প্রক্রিয়ায় সকলের বক্তব্য শুনবেন ও তদানুযায়ী ব্যবস্থা নিবেন।’

এছাড়া প্রতিটি থানায় রবিবার বিকেল ৩টায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হবে (যা থানা থেকে নির্ধারিত হবে) বলেও জানানো হয়।

উল্লেখ্য : আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে ২০০৭ সালে তৎকালীন ডিএমপি কমিশনার নাইম আহমেদ ওপেন হাউস ডে চালু করেছিলেন। পরে সারা দেশের থানাগুলোতেও তা চালু করা হয়। ওপেন হাউস ডে চালুর অন্যতম লক্ষ্য ছিল, বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে এলাকার মানুষের সঙ্গে পুলিশের এক হয়ে কাজ করা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com