1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

সিলেট নগরী থেকে এক ব্যবসায়ী নিখোজ

সিলেট প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি :

সিলেট নগরীর জিন্দাবাজারের মুক্তিযোদ্ধা সংসদ গলির এইচ আর গার্মেন্টস এর সত্ত্বাধিকারী মো. মজিদ (৫০) নিখোঁজ রয়েছেন। তিনি নগরীর মিরাবাজার খাড়পাড়া, মিতালী-৭১ এর বাসিন্দা। এ বিষয়ে মো. মজিদের স্ত্রী পান্না বেগম রোববার (১৫  সেপ্টেম্বর) সিলেট কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছেন (জিডি নং- ১২৩০)। মো. মজিদের স্ত্রী পান্না বেগম জানান, ব্যবসায়ী মো. মজিদ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মিরাবাজারস্থ বাসা থেকে জিন্দাবাজারের মুক্তিযোদ্ধা সংসদ গলির এইচ আর গার্মেন্টস এর উদ্দেশ্যে বের হন। এসময় ক্লায়েন্টকে দেয়ার জন্য তার কাছে ৩ লক্ষ টাকা ছিল। তিনি রাতে বাসায় না ফিরলে তার মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে আত্মীয় স্বজনসহ সম্ভ্যাব্য সকল জায়গায় অনেক খোঁজাখোঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। তার শারীরিক গড়ন মোটা, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট, তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। বাসা থেকে  বের হওয়ার সময় তার পড়নে আকাশী শার্ট ও ছাই কালারের গ্যাবাটিন প্যান্ট পরনে ছিল। কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭১২-৩০৩৭৩৪, ০১৬৩২-০৭১৭৭১ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন মো. মজিদের পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com