1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

চট্টগ্রামের সন্দ্বীপ ও কক্সবাজারের মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক। 

নিজস্ব প্রতিবেদক। 
  • প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সন্দ্বীপ ও কক্সবাজারের মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক।

নিজস্ব প্রতিবেদক।

ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আসছে।  ১৫ সেপ্টেম্বর  রবিবারে বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী। পৃথক ২টি অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ ০৩ জন সন্ত্রাসীকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত সন্ত্রাসী ও জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ভেড়িবাঁধ এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী সাখাওয়াত হোসেন ওরফে আদরকে আটক করা হয়। আটককৃত সন্ত্রাসী আদরের তথ্যের ভিত্তিতে আরেক সন্ত্রাসী আলাউদ্দিনকে আটক করা হয়। এ সময় তাদের বাসা তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, চা-পাতি, রামদাসহ দেশিয় অস্ত্র জব্দ করা হয়। সন্ত্রাসী আদরের নামে থানায় একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

এদিকে গতকাল দিবাগত রাতে মহেশখালী থানাধীন কালারমারছরা ইউনিয়ন এর ৬নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে রমিজ উদ্দিন নামে এক চিহ্নিত সন্ত্রাসী ও পরিবহণ চাঁদাবাজকে একটি শর্টগান ও দেশীয় অস্ত্রসহ আটক করে নৌবাহিনী কন্টিনজেন্ট মহেশখালী। এ সময় তার ঘর তল­াশি করে শর্টগান ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি পাওয়া যায়৷ পূর্বে তার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যা এবং অস্ত্র মামলা রয়েছে বলে যানা যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। উলে­খ্য যে, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com