1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি

কালীগঞ্জে বাইতুন নূর জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী মাহফিল

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার মুনশুরপুর বাইতুন নূর জামে মসজিদ পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে ১২ ই রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে মুনশুরপুর মক্তব ও নুরানী হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাতে রাসুল (দ.) প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে মুনশুরপুর বাইতুন নূর জামে মসজিদের সভাপতি মো. হামিদুল হক এর সভাপতিত্বে এবং মাহফুজুল হক শাহীন এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাতে রাসুল (দ.) প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বাদ আছর মুনশুরপুর বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. ফরিদ উদ্দিন কাজী পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। পরে পবিত্র মিলাদ, কিয়াম ও বিশেষ দোয়ার মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করেন। পরিশেষে উপস্থিত মুসুল্লী সাধারণের মাঝে তবারক বিতরণ করা হয়। এ সময় মুনশুরপুর বাইতুন নূর জামে মসজিদ পরিচালণা পরিষদের সদস্য ও মুসুল্লী সাধারণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com