1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি

কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মিলাদুন্নবী উদযাপন

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলাধীন নাগরী ও পুবাইল থানা আহলে ছুন্নাত ওয়াল জামাত ও বিভিন্ন দরবার শরীফের যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে এক বর্নাঢ্য জশনে জুলুছ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) এর প্রতি সম্মান প্রর্দশন পূর্বক বর্ণাঢ্য আনন্দ মিছিলটি উপজেলার উলুখোলা বাজারস্থ নাগরী ইউনিয়ন পরিষদ হতে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় নাগরী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হন। জশনে জুলুছ কমিটির সভাপতি মো. জামান মিয়া’র সভাপতিত্বে জশনে জুলুছ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা মোঃ আবদুল মান্নান জেহাদীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি হযরত মাওলানা মোঃ আল-আমিন দেওয়ান আল-আবিদী, জশনে জুলুছ কমিটির সভাপতি মো. নুর ছালাম মোল্লা, মাওলানা মো. ছাদেকুর রহমান আবেদী, নাগরী ইউনিয়নের মুসলিম ম্যারিজ রেজিঃ ও কাজী মাওলানা মো. জাকির হোসেন, প্রমূখ। বক্তাগণ বলেন, প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ খ্রী. ১২ রবিউল আউয়াল তারিখে পবিত্র মক্কায় আরবের মরু প্রান্তরে মা আমেনার কোলে মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সা.) শুভ আগমন করেন। মহানবী (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই প্রতিটি জনগোষ্ঠীর জন্য নিহিত রয়েছে অফুরন্ত কল্যাণ ও সফলতা। আজকের অশান্ত ও দ্বন্দ্ব-সংঘাত মুখর বিশ্বে প্রিয়নবী (সা.)-এর অনুপম শিক্ষাকে অনুসরণের মাধ্যমেই বিশ্বের শান্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে। মহানবী (সাঃ) মানব জাতির জন্য এক উজ্জ্বল অনুসরণীয় আদর্শ। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মাওলানা গোলঅম মস্তফা আশেকী, মাওলানা মো. আনোয়ার হোসাইন মাসুদ, মাওলানা মোঃ শহিদুল ইসলাম, মোঃ ইসলাম উদ্দিন ভুইয়া আল-মাইজ ভান্ডারীসহ উপজেলার বিভিন্ন দরবার শরীফের সুন্নী মতাদর্শের তরিকত পন্থী হাজার হাজার সুন্নী জনতা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com