1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি

পটুয়াখালীতে জোরপূর্বক বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলা চেষ্টার অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক।
  • প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

পটুয়াখালী পৌর শহরের ৪ নং ওয়ার্ড গুলবাগ এলাকায় জোরপূর্বক বাড়ির সীমানা প্রচীর ভেঙে ফেলা চেষ্টার অভিযোগ উঠেছে জাকির নামের এক ব্যাক্তির বিরুদ্ধে। অভিযোগকারী,গুলাবাগ এলাকার স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ। তিনি বলেন পুর্বে পৌরসভা কর্তৃক ড্রেন নির্মান করা হয় এবং বাড়ির সীমানা প্রাচীর নির্মান করা হয়। বিগত কয়েক বছর পূর্বে জাকির হোসেন নামের এক ব্যাক্তি পাশের জমি ক্রয় করে একটি টিনসেট বাসা নির্মান করে ভাড়া দেয়। তার নির্মানকৃত বাড়ির চলার রাস্তা হিসেবে দক্ষিন পাশ দিয়ে চলাচল করছেন। পূর্বে কয়েকবার মাসুম বিল্লাহ’র বাড়ির দেয়াল ভেঙে রাস্তা তৈরি করার হুমকি ধামকি দিয়েছেন জাকির হোসেন। অভিযোগ সুত্রে জানাগেছে, বুধবার (১৭’ সেপ্টেম্বর-২৪ ইং) তারিখ দুপুরে হঠাৎ করে বিকট আওয়াজ শুনতে পেয়ে এলাকার লোকজন আতংকিত হয়ে বাহিরে বের হয়ে এসে দেখতে পায় জাকির হোসেন নামের ঐ ব্যাক্তি হাতুড়ি দিয়ে মাসুম বিল্লাহদের সীমানা প্রাচীর ভাঙার চেষ্টা করছেন। লোকজন এসে তাকে ডাক নিলে জাকির হোসেন দেয়াল ভাঙা বন্ধ করে। অভিযোগকারী মাসুম বিল্লাহ বলেন এসময় জাকির হোসেন রাতের আধারে দেয়াল ভেঙে রাস্তা তৈরি করে নেয়ার হুমকি দিয়ে তাৎক্ষণিক স্থান ত্যাগ করে । এবিষয়ে স্থানীয় লোকজন ও জাকির হোসেন এর ভাড়াটিয়া বলেন, জাকির হোসেন নিজেই দেয়াল ভেঙে ফেলার চেষ্টা করেন। এঘটনাটি সবাই দেখেছে এলাকাবাসী আরও বলেন, পূর্বে উভয় পক্ষ নিয়ে বসে একটা সমাধান করার চেষ্টা করা হয়। ঐ সময় জাকির হোসেন বলেন এই এলাকায় কে আছে তার সমতুল্য যাকে নিয়ে বসবে এতে একালাবাসী ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে ভুক্তভোগী মাসুম বিল্লাহ আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি। অপরপক্ষ জাকির হোসেন এর কাছে জানতে চাইলে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com